1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

​নিকলীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ

​মোহাম্মদ আলী ভূঁইয়া , নিকলী (কিশোরগঞ্জ)
  • Update Time : Tuesday, June 30, 2026,
  • 64 Time View

​কিশোরগঞ্জের নিকলীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবী) উদ্যোগে ও নিকলী ব্র্যাক অফিসের আয়োজনে কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ।
​আয়োজকেরা জানান, হাওর অঞ্চলের প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া দিতে ও তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ‘সাইফন পাওয়ার টিলার’ কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে, যার অর্ধেক মূল্য ভর্তুকি হিসেবে দিচ্ছে ব্র্যাক কর্তৃপক্ষ।
​উপকারভোগী সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গাজীপুর গ্রামের বাসিন্দা মারিয়া আক্তারের স্বামী মো. ফুয়েল তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,
​”১ লাখ ৮০ হাজার টাকা দামের এই পাওয়ার টিলারটি পেয়ে আমার খুব উপকার হয়েছে। এত টাকা একসঙ্গে জোগাড় করে এটা কেনা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না। ব্র্যাকের সহযোগিতায় আমি নিজে কিস্তিতে ৯০ হাজার টাকা পরিশোধ করব, আর বাকি ৯০ হাজার টাকা ব্র্যাক কর্তৃপক্ষ অনুদান হিসেবে দিয়েছে। এটি চালিয়ে আমি ও আমার পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব, পাশাপাশি গ্রামের অন্য কৃষকেরাও উপকৃত হবেন।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবী) সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. জমির আলী, এলাকা ব্যবস্থাপক মো. লিয়াকত হোসেন, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) রতন চন্দ্র পাল এবং নিকলী উপজেলা শাখা ব্যবস্থাপক (দাবী) মো. আবুল বাশার।
​এছাড়াও শাখা ব্যবস্থাপক (ইউপিজি) আরিফ হোসেন, ব্র্যাক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাজমুল হোসেন এবং নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্যসহ ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
​বিতরণ শেষে কৃষকদের পাওয়ার টিলার চালনা ও রক্ষণাবেক্ষণের ওপর একটি সংক্ষিপ্ত ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ