মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

টুরিস্টদের রাতভর অপেক্ষা, যোগাযোগ বিচ্ছিন্নতা ও ক্ষোভ: প্রশ্নের মুখে কোনাবাড়ীর ‘চিল ট্যুরিজম ’

আবু তাহের মিয়া, গাজীপুর। / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

গাজীপুরের কোনাবাড়ী এলাকার ভ্রমণ আয়োজক প্রতিষ্ঠান ‘চিল ট্যুরিজম ’-কে ঘিরে টুরিস্টদের ভোগান্তি, সেবা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এবং যোগাযোগ বিচ্ছিন্নতার অভিযোগে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সীতাকুণ্ড ও সিলেটগামী একটি ট্যুরকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় জনপরিসরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।অনুসন্ধানে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী টুরিস্টদের সন্ধ্যা ৮টার মধ্যে কোনাবাড়ী জামে মসজিদ সংলগ্ন নির্ধারিত পয়েন্টে উপস্থিত হতে বলা হয়। তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্যুরের জন্য কোনো পরিবহন পৌঁছায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেক টুরিস্ট আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সন্তোষজনক কোনো সাড়া পাননি বলে দাবি করেন।ঘটনাস্থলে উপস্থিত একাধিক টুরিস্ট জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়তে থাকে। নারী, শিশু ও পরিবার নিয়ে আসা অনেকেই অনিশ্চয়তার মধ্যে পড়েন। কয়েকজন টুরিস্টের অভিযোগ, আয়োজকদের একাধিক মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এবং দীর্ঘ সময় তাদের কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি।এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অসংখ্য মন্তব্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পূর্ববর্তী বিভিন্ন ট্যুরেও অব্যবস্থাপনা, সময়মতো গাড়ি না আসা, টুরিস্টদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দুর্বল সমন্বয়ের অভিযোগ উঠে আসে। কেউ কেউ দাবি করেছেন, অতীতেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর যাত্রা শুরু হয়েছে এবং সেবার মান প্রত্যাশা অনুযায়ী ছিল না।অন্যদিকে, ‘চিল ট্যুরিজম ’-এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এম এম আল মামুন অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দেন। মুঠোফোনে তিনি বলেন, টুরিস্টদের রাতভর অপেক্ষা করতে হয়নি এবং রাত ১২টার মধ্যেই গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তার দাবি, গাড়ি পৌঁছানোর পর টুরিস্টদের যাত্রার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই অনেকে স্থান ত্যাগ করেন এবং পরবর্তীতে ট্যুরে যেতে আগ্রহী লোকসংখ্যা কমে যায়।তিনি আরও বলেন, “অল্প সংখ্যক লোকের জন্য প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে আলাদা গাড়ি পাঠানো সম্ভব ছিল না। সেই কারণেই পরবর্তীতে আর গাড়ি পাঠানো হয়নি।”তবে এ বক্তব্য নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। টুরিস্টদের একাংশের দাবি, যদি পরিবহন সংকট বা অন্য কোনো জটিলতা থেকে থাকে, তাহলে তা সময়মতো সবাইকে জানানো হয়নি কেন? কেন টুরিস্টদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে এবং কেন অভিযোগ অনুযায়ী একাধিক নম্বর বন্ধ ছিল—এ প্রশ্নের সুস্পষ্ট উত্তর এখনো মেলেনি।এদিকে গভীর রাতে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে কোনাবাড়ী থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডিউটিরত এসআই রেজাউল ইসলাম উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং অভিযোগের বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখার আশ্বাস দেন।স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমানে অনলাইনভিত্তিক ট্যুর আয়োজনের সংখ্যা বাড়লেও অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জবাবদিহিতা ও পেশাদার ব্যবস্থাপনার অভাব দেখা যায়। ফলে টুরিস্টরা আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ও সেবাগত অনিশ্চয়তার মুখোমুখি হন।ঘটনার প্রকৃত কারণ, পরিবহন সংকটের বাস্তবতা এবং টুরিস্টদের অভিযোগের সত্যতা নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভ্রমণসেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে অধিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি উঠেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *