মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলা শাখার অত্যন্ত নিবেদিতপ্রাণ এবং দক্ষ স্কাউটার, এএলটি প্রতিনিধি জনাব কার্তিক চন্দ্র সাহা পরলোক গমন করেছেন। আজ ৩১ মে ২০২৬, দুপুর ১২টা ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা পরিবার গভীরভাবে শোকাহত। বাংলাদেশ স্কাউটসের একজন যোগ্য এবং দক্ষ স্কাউটারের অকাল প্রয়াণ স্কাউটিং অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।