মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও নাট্য অভিনেতা দেলোয়ার হোসেন দিলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাযা আজ বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর ডিসিএএ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাদ আসর তাঁর নিজ বাসভবন জামতলা, দক্ষিণ আজমপুর (৪ নং সেক্টর সংলগ্ন), উত্তরা এলাকায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
ঢাকা কাস্টম এজেন্টস এসোসিয়েশন সদস্যবৃন্দ ও কাস্টম এমপ্লীয়েজ ইউনিয়ন, সি এন্ড এফ পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন—আমিন।