1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

রোয়াইল ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য: সাধারণ মানুষ জিম্মি, অভিযোগ অস্বীকার প্রশাসনের

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026,
  • 33 Time View

 

নান্নু মিয়া :

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ অভিযোগ করছেন, দালাল ছাড়া এ অফিসে কোনো কাজই সম্পন্ন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে সেবা নিতে এসে প্রতিনিয়ত ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা।
ভুক্তভোগীদের দাবি, ভূমি সংক্রান্ত যে কোনো কাজ করতে গেলে অফিসের বাইরের দালালদের শরণাপন্ন হতে বাধ্য করা হয়। কেউ সরাসরি অফিসে কাজ করতে চাইলে নানা অজুহাতে ঘুরানো, ফাইল আটকে রাখা এবং অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করার অভিযোগ রয়েছে। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ।
এ বিষয়ে স্থানীয়ভাবে পরিচিত দালাল ইব্রাহিম বলেন, “আমি আগে দায়িত্ব পালন করেছি, এখন বিএনপির নেতা শরীফ দায়িত্ব পালন করে।” তার এ বক্তব্য দালাল সিন্ডিকেটের সক্রিয় উপস্থিতির বিষয়টি আরও স্পষ্ট করে তোলে।
অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রোয়াইল ভূমি অফিসের নায়েব রেজাউল করিম বলেন, “শরীফ অফিসের কোনো লোক না, তারা অফিসে আসে না।” তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এমন বক্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
সচেতন মহল মনে করছেন, ভূমি অফিসে দালাল নির্ভরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং সেবা খাতে আস্থাহীনতা তৈরি হবে।

রোয়াইল ভূমি অফিসে দালাল চক্রের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ