1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

বিদেশে জাবেদের ২৯৭ বাড়ি, ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

মাছুম কাজী
  • Update Time : Wednesday, January 14, 2026,
  • 81 Time View

বিদেশে জাবেদের ২৯৭ বাড়ি, ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

মাছুম কাজী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তাঁর এক কোটি ডলার অবরুদ্ধের আদেশও দেন একই আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

একই দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন নিয়ে একই আদালত জাবেদসহ ছয়জনের নামে থাকা চার কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫ শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ জানান, এসব বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইয়ে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে চারটি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট, ভারতে ৯টি ও ফিলিপাইনে দুটি বাড়ি রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে বলে তুলে ধরেন তিনি।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মশিউর রহমান এসব বাড়ি, অ্যাপার্টমেন্ট জব্দ ও এক কোটি ডলার অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেছিলেন।

মমতাজের চার বাড়িসহ পূর্বাচলের প্লট জব্দের আদেশ

সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা চারটি বাড়ি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এর মধ্যে মহাখালী ডিওএইচএসের পাঁচ তলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরের দুই তলাবিশিষ্ট দুটি বাড়ি, মানিকগঞ্জ সদরের চার তলা একটি বাড়ি এবং পূর্বাচলের ৯ কাঠা জমি রয়েছে। এ ছাড়া ১২ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গত বছরের ১৩ মে রাতে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ