1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

মনোহরদীতে, পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার আহ্বান

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 59 Time View
 পুলিশের কাছ থেকে জনগণ যেমন সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন, তেমনি আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশের প্রতিও জনগণের সৌজন্য, শ্রদ্ধা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।
সম্প্রতি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পুলিশের কাছে আপনি যেমন ব্যবহার আশা করেন, পুলিশের সঙ্গেও তেমন ব্যবহার করুন। থানায়  কোনো নাগরিক সেবা নিতে এলে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।”
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ সদস্যরা মব ও নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন। এতে পেশাগত মনোবলে নেতিবাচক প্রভাব পড়লেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং পুলিশ সদস্যরা পুনরায় পূর্ণ উদ্যমে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনবান্ধব ও নতুন ধারার পুলিশিং চর্চাও এগিয়ে চলছে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ওসি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল থাকার সুযোগে দেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করেছে। এসব মাদক নিয়ন্ত্রণে  রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
তিনি জানান, ২৪ এপ্রিল থেকে ২৪  আগস্ট ২০২৬ পর্যন্ত চার মাসে মনোহরদী থানায় মাদকসংক্রান্ত ৫৭টি মামলা হয়েছে এবং ৮৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ৫ লিটার চোলাই মদ, ৯ লিটার দেশীয় মদ ও ১৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৮টি মামলা করা হয়েছে।
ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, “পুলিশ ও জনগণ একে অপরের প্রতিপক্ষ নয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উভয়ের মধ্যে আস্থা, শ্রদ্ধা ও  সহযোগিতার সম্পর্ক থাকা জরুরি।” তিনি থানাকে শুধু মামলা বা গ্রেপ্তারের স্থান নয়, বরং জনগণের আস্থা ও সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মনোহরদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
তবে স্থানীয়দের প্রত্যাশা, মাদক নিয়ন্ত্রণে পুলিশের আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকার পাশাপাশি মাদকের উৎস শনাক্ত, সরবরাহ বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনসম্পৃক্ততা আরও বাড়ানো হবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ