1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আল-আমিন হোসাইন;পিরোজপুর প্রতিনিধি:
  • Update Time : Monday, January 5, 2026,
  • 53 Time View

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারী) সকালে পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা অংশ পৌর জামায়াতের উদ্যোগে মেরামত করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির ‘সমাজ সংস্কার’ কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পৌর জামায়াতের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন।

স্থানীয়রা জানান, পিরোজপুর পৌরসভা দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ না করায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জামায়াতের এ উদ্যোগে জনগণের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী এবং এ মানবিক উদ্যোগকে তারা স্বাগত জানান।

রাস্তা সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ