মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

থানায় এবং কোর্টে মামলা করার পার্থক্য কি
এডভোকেট মামুন হাওলাদার :
-আমরা অনেকেই জীবনে একসময় না একসময়
সমস্যায় পড়ি – চুরি, মারধর, জমি দখল, প্রতারণা বা
পারিবারিক ঝামেলা। তখন প্রশ্ন আসে:
আপনি কোথায় মামলা করবেন
“থানায় নাকি কোর্টে?
– কোথায় মামলা করলে বেশি কার্যকর হবে?
– কিভাবে মামলা করবেন?
– এ সকল প্রশ্নের উত্তর নিয়েই মূলত আজকের ভিডিও।
চলুন সহজভাবে জেনে নেই,
কখন কোথায় কিভাবে মামলা করবেন।
প্রথমে জানি,
থানায় মামলা করা মানে কী?
থানায় মামলা করা মানে হলো:
অপরাধ সংঘটিত হয়েছে এবং আপনি পুলিশকে জানাচ্ছেন যেন তারা তদন্ত করে।
অপরাধীকে গ্রেপ্তার করে।
এবং বিচার প্রক্রিয়া শুরু করতে পারে।
যেসব কারণে থানায় যাবেনঃ
যদি চুরি হয়ে থাকে
কেউ আপনাকে মারধর করলে
কেউ আপনাকে মারধর করার হুমকি ভাত থ্রেট দিলে। টাকা পয়সা নিয়ে প্রতারণা করলে।
এছাড়াও আরও অসংখ্য বিষয় আছে যেগুলো নিয়ে থানায় মামলা করতে পারবেন।
থানায় গেলে আপনি FIR বা জিডি করতে পারবেন।
পুলিশ এরপর:
তদন্ত শুরু করবে।
অপরাধীকে ধরার জন্য কাজ করবে।
সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করবে।
গ্রেফতারের পর চার্জশিট দিয়ে কোর্টে পাঠাবে।
মূলত এইভাবেই
বিচারের পথ শুরু হয়, থানার মাধ্যমে
কোর্টে মামলা – কখন করবেন?
কোর্টে মামলা মানে,
আপনি সরাসরি বিচারকের কাছে
অভিযোগ করছেন, এবং বিচার চাচ্ছেন।
এখানে মূলত আইনগত অধিকার,
সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে
বিচারক সিদ্ধান্ত দেন।
যেসব কারণে কোর্টে মামলা করবেনঃ
কেউ জমি দখল করে নিলে।
চেক দিয়ে প্রতারণা করলে।
কেউ আপনার সম্মান নষ্ট করলে।
এছাড়া পারিবারিক সমস্যা
যেমন: ডিভোর্স, ভরণপোষণ , উত্তরাধিকার ইত্যাদি সমস্যা নিয়ে। কোর্টে মামলা করতে পারবেন।
কোর্টে গেলে আপনাকে লিখিত অভিযোগ দিতে হয়।
এরপর:
উভয় পক্ষকে নোটিশ পাঠানো হয়।
সাক্ষ্য গ্রহণ ও শুনানি হয়।
শেষে রায় ঘোষণা করা হয়।
এখানে পুলিশ নয়, বিচারকই সব সিদ্ধান্ত দেন।
বাস্তব কিছু উদাহরণ দিয়ে (সহজে বোঝার যাক)
চুরি হলে থানায় FIR
চেক ডিজঅনার করলে কোর্টে মামলা
জমি দখল দেওয়ানী কোর্টে দখল পুনরুদ্ধারের মামলা করবেন।
টাকা-পয়সা নিয়ে ঠকালে প্রতারণার মামলা করবেন।
মনে রাখবেন :
সব সমস্যা থানায় যায় না, সব সমস্যার সমাধান কোর্টও না।
বুঝতে হবে – এটি অপরাধমূলক (Criminal) নাকি আইনি অধিকারভিত্তিক (Civil)।
যদি অপরাধমূলক হয়ে থাকে তাহলে ক্রিমিনাল
আর যদি আইনের অধিকার মূলক হয়ে থাকে তাহলে সিভিল।
কখনো যদি পুলিশ মামলা না নেয় , কোর্টে গিয়ে ধারা ২০০ CrPC অনুসারে অভিযোগ করতে পারেন।
জমি সংক্রান্ত হলে – কোর্টে ঘোষণা, ইনজাংশন বা দখল পুনরুদ্ধার মামলা করবেন।