শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের আয়কর নথিপত্র জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আয়কর নথিপত্র জব্দের আবেদন করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের বিরুদ্ধে গত বছরের ২১ জানুয়ারি মামলা করা হয়। তিনি কুড়িগ্রামের রৌমারী বাজার এলাকার স্থায়ী বাসিন্দা বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের রংপুর অঞ্চলের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংশ্লিষ্ট আয়কর নথিপত্র ও রেকর্ড জব্দ করা প্রয়োজন।