1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

সত্য প্রকাশ ও মুক্ত গণমাধ্যম গড়ে তোলার সময় – মহাপরিচালক পিআইবি

Reporter Name
  • Update Time : Wednesday, January 22, 2025,
  • 231 Time View

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

 

“রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, আমাদের সংবাদমাধ্যমকে কর্পোরেট মুক্ত গণমাধ্যম হতে হবে। দেশের প্রায় সবগুলো গণমাধ্যম বড় বড় শিল্প গ্রুপের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। এখানে মুক্ত গণমাধ্যমের চর্চা করা যায় না। অনেক সময় তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সংবাদমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিল্প মালিকরা।

২১ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম মেট্টােপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউিট বাংলাদেশ (পিআইবি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এসমস্ত মিডিয়ায় স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেনা । তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনেক সময় মুক্ত সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়ায়। এসব শিল্প গ্রুপের বিরুদ্ধে গেলেই তারা সেখানে হস্তক্ষেপ করেন এবং মুক্ত সাংবাদিকতাকে আটকে দেন।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, পুরনো স্টাইলের সাংবাদিকতা পরিহার করে আমাদেরকে স্বাধীন শক্তিশালী সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষে কাজ করতে হবে। সংবাদমাধ্যম সবসময় গণমানুষের কন্ঠস্বর হিসেবে কাজ করে। এটি কখনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করেনা।

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমস্ত মিডিয়াকে সরকারের মূখপাত্র বানিয়ে জনগণের কন্ঠস্বরকে রোধ করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সরকার রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলে সংবাদমাধ্যমকে গণমানুষের মুখপত্র থেকে নিজের দলের এবং মতাদর্শের মানুষের মুখপত্র বানিয়েছিল।বক্তারা বলেন, ৫ আগস্ট ২০২৪ বিপ্লব আমাদেরকে নতুন করে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে । এখন আমাদের সত্য প্রকাশ করার সময়। স্বাধীন সাংবাদিকতার সত্য ধারণ করে মুক্ত গণমাধ্যম গড়ে তোলার সময়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ হাই কমিশনের নয়াদিল্লি প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিঁ চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল হক হায়দারী, সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের গণমাধ্যম সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুমন রহমান। সভা পরিচালনা করেন পরিচালক অধ্যয়ন ও প্রশিক্ষণ ,পিআইবি পারভীন সুলতানা রাব্বী।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ