মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

রাহিমা আক্তার মুক্তা:
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ০৩ সদস্যকে ভিবিন্ন মেয়াদে সাজা দিয়েছে মিরপুর বিআরটিএ ভ্রাম্যমান আদালত ০৯।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় বিআরটিএ কার্যালয় ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ০২
৩ দালাল সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃত দালালের পরিচয় জানা যায় মো: রোয়ান(২৮) ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড,মো: সজল( ২৮) ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড,
মো: হাবিবুর মোল্লা (২৫) ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।ভ্রাম্যমান আদালত ০৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার বলেন, ‘আটককৃতরা তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদেরকে বিআরটিএ’র অধ্যাদেশ-১৮৬০ এর ১৮৬ ধারায় সাজা দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের আনসার পিসি মোঃবদিউজ্জামান ও এপিসি মোঃমোস্তফা এর নেতৃত্বে আনসার সদস্য সদ্য নিয়মিত টহল দিচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’