1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

রৌমারীতে বিজিবির অভিযান : ভারতীয় ষাঁড় ও মহিষ আটক

আরিফুল ইসলাম,রৌমারী প্রতিনিধিঃ
  • Update Time : Saturday, November 8, 2025,
  • 41 Time View

কুড়িগ্রামের সীমান্তবর্তী রৌমারী উপজেলায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) একটি বিশেষ অভিযানে ভারতীয় উৎসের ৬টি ষাঁড় ও মহিষ আটক করা হয়েছে। অভিযান চলাকালে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর সীমান্তবর্তী চরাঞ্চল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা ৬টি ষাঁড় ও মহিষ সীমান্তবর্তী এলাকায় পাওয়া যায়। তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানে আটক পশুগুলোর আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় এগুলো রৌমারী কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং ভারতীয় পশু পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতীয় গবাদিপশু পাচারের প্রবণতা কিছুটা বেড়ে যাওয়ায় সীমান্তে বিজিবি আরও সতর্ক অবস্থানে রয়েছে। পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ