1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসকরণ

Reporter Name
  • Update Time : Sunday, January 19, 2025,
  • 156 Time View

নাজমুল আলম মুন্না-সাতক্ষীরা :

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী। বিজিবি সীমান্তে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে। বিশেষ করে সীমান্তে মাদকসহ সকল চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালক, বিজিবি এর নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার ৫৪ কিঃমিঃ সীমান্ত এলাকা থেকে ৩৩ বিজিবি এর সদস্যগণ গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ফেন্সিডিল ৭ হাজার ৪৫৬ বোতল, ভারতীয় বিভিন্ন প্রকার মদ-১৭ হাজার ২১৮ বোতল, ভারতীয় গাঁজা-৯৩ কেজি ৫০৩ গ্রাম, ভারতীয় হিরোইন-৭ কেজি ১০০ গ্রাম, ভারতীয় ইয়াবা ট্যাবলেট-৩ লক্ষ ২৮ হাজার ৮৫৩ পিচ, ভারতীয় এলএসডি-২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস- ৪ কেজি ৫৫২ গ্রাম, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট-৪০ হাজার ৯০৭ পিচ, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ- ২ কোটি ৬৩ লক্ষ ৪০ হাজার ৪৭১ পিচ, ভারতীয় ইনজেকশন ড্রাগ-৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি-১৩ লক্ষ ৪৮ হাজার ৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া- ২০ কেজি আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত এসব মাদকদ্রব্যসমূহ ১৯ জানুয়ারি সকাল ১১ টায় খুলনা পিএসসি সেক্টর কমান্ডার
কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসিজি, সহকারী
পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ডাঃ কাজী আরিফ আহমেদ,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, র‍্যাব-৬, সিপিসি-১
কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত)
সরদার ইকবাল হোসেন,
সাতক্ষীরা সদর থানা
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মিজানুর রহমান শরীফ,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের
উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান শরিফ, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ