আশুলিয়ায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু যুবদল নেতা মোঃ তাইজুল ইসলামের
ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় আশুলিয়ায় অগ্রিম প্রস্তুতিমূলক প্রচারণা কার্যক্রম শুরু করেছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম।২৪ অক্টোবর শুক্রবার সকালে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রমের সূচনা করেন তিনি।এ সময় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি ও দলীয় বার্তা পৌঁছে দেন।নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ ও বিএনপির কর্মসূচিকে সফল করতে মাঠে-ঘাটে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা।
মোঃ তাইজুল ইসলাম বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা জনগণের পাশে আছি, থাকবো।”