1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না : বিএনপি নেতা হেলাল

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Saturday, October 25, 2025,
  • 71 Time View

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ভোট জনগণের অধিকার। ধর্ম আমাদের আত্মার শান্তির জন্য, ভোটের জন্য নয়। যারা বলে অমুক মার্কায় ভোট দিলে বেহেশত মিলবে, তারা আল্লাহর দীনকে উপহাস করছে।

তিনি আরো বলেন, ২০১৮ সালে দিনের ভোট রাতে শেষ হয়েছে। এবার দেশের মানুষ আর সেই অপমান সইবে না। ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে।
আওয়ামী লীগের রাজনীতিকে মানুষের প্রতি নিপীড়ন ও অত্যাচারের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছরে তারা জনগণকে শুধু কষ্ট দিয়েছে। এজন্য তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এক বছরের মধ্যেই এক কোটি বেকারের কর্মসংস্থান করবে।
বিএনপি ক্ষমতায় গেলে নারীদের মর্যাদা রক্ষায় ফ্যামিলি কার্ড এবং কৃষি পরিবার গুলোতে কৃষি কার্ড চালু করা হবে, যার মালিক হবেন পরিবারের মা অথবা বোন।

বিএনপি সরকারের সময় চালু হওয়া নারীর নিরাপত্তা ও শিক্ষাবান্ধব উদ্যোগের স্মরণ করিয়ে তিনি বলেন, “বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মেয়েদের বিনামূল্যে শিক্ষা বিএনপি-ই চালু করেছে। এবার ক্ষমতায় গেলে সেই ধারাবাহিকতা আরও জোরদার হবে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা মহিলা দলের সভাপতি এড: তসলিমা খাতুন ছন্দা।
নার্গিস বেগম এর সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ