1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

তিতাস গ্যাসের সিস্টেম লস কমাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মা ও দালালদের বিতারিত করতে হবে। বললেন সিবিএ সভাপতি মতিন।

সোহাগ জোয়ারদার
  • Update Time : Thursday, October 23, 2025,
  • 64 Time View

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ মিরপুর ১১ দারুস সালাম জোনাল অফিস কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জুলফিকার মতিন।
তিনি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রেতাত্মা অফিসার ও কর্মচারীরা দালালদের সাথে যোগ সাজেসে তিতাসের সকল সেক্টরে লুটেপুটে খেয়ে প্রায় নিঃশ্ব করে দিয়ে গেছে। যার কারনেই আজকে তিতাসের এই ভয়াবহ সিস্টেম লস।
তিনি আরো বলেন, সামনে বিএনপি সরকার গঠন করলে সরকারের সর্বোচ্চ মহলের সাথে আলোচনা করে তিতাসের আবাসিক সংযোগ সহ সকল সংযোগ চালু করবো ইনশাল্লাহ। যারা চাকরি হারিয়ে মানবতার জীবন করছেন তাদেরকেও চাকরিতে পুনর্বল করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফয়েজ আহমেদ লিটন, সিনিয়ার সহ-সভাপতি আব্দুল জব্বার, কার্যকরী সভাপতি সাদিকুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর হোসেন , দপ্তর সম্পাদক আব্দুল জলিল বিশ্বাস এবং জুলাই বিপ্লবে আহত নেতা সবুজ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও ঢাকা, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সিবিএ সভাপতি খন্দকার জুলফিকার মতিন সহ সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মিরপুর ১১ তিতাস গ্যাস দারুস সালাম জোনের সভাপতি মহিউদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলার রিয়া মনি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ও মিরপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য জোয়ারদার সোহাগসহ বিভিন্ন প্রিন ্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ