1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

এবার নতুন রূপে ফিরছেন মৌ খান

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2020,
  • 335 Time View

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। ছোট্ট একটি বিরতি কাটিয়ে নতুন ছবির মাধ্যমে নতুন রূপে ফিরছেন এ প্রজন্মের প্রতিভাবান চিত্রনায়িকা মৌ খান। ছবির নাম ‘তবুও প্রেম দামি’। গেল শুক্রবার থেকে রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে এটির শুটিং শুরু হয়েছে। সেখানে অংশ নেন মৌ।

এই ছবির নায়ক আমান রেজা। এই নায়কের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন মৌ। ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ আসলাম। আগামী সপ্তাহ থেকে এই ছবির শুটিং হবে পূ্বাইলের ম্যাডামের বাড়ি।

নতুন ছবি প্রসঙ্গে মৌ খান বলেন, আসলাম ভাইয়ের ছবি দিয়েই আমার চলচ্চিত্রে অভিষেক হয়। এটি তার সঙ্গে আমার দ্বিতীয় ছবি। এখানে প্রথমবার আমানের সঙ্গে কাজ করছি। আমার ক্যারিয়ারে অন্যতম একটি ছবি হতে যাচ্ছে। এখানে দর্শকরা আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখতে পাবেন। ছবিটি নিয়ে আমি আশাবাদী।

মৌয়ের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মোহাম্মদ আসলাম পরিচালিত প্রতিশোধের আ’গুন’ চলচ্চিত্র দিয়ে। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি ছবি। একটি সুজন বড়ুয়া পরিচালিত ‘বান্ধব’, অন্যটি শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরী’। এছাড়া শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ নামে একটি ওয়েব সিরিজের কাজও তিনি শেষ করেছেন।

ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের বেশ মনোযোগী এই নায়িকা। সিনেমার পাশাপাশি পাশাপাশি তিনি কাজ করেন বিজ্ঞাপনেও। কাজের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখাতেও তার সুনাম আছে। মৌ বলেন, ‘আমি সবসময় কাজে বিশ্বাসী। নিজের পেশাটাকে যথেষ্ট সম্মান করি। সেটা মাথায় নিয়েই কাজ করি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ