1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

মনোহরদীতে, ইয়াবা ও গাঁজাসহ, দুই মাদক ব্যবসায়ী, গ্রেফতার ।

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : Saturday, March 28, 2026,
  • 119 Time View
মোঃ তাজুল ইসলাম বাদল 
মনোহরদী (নরসিংদী)  প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার খিদিরপুর বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে সোবহান (৪১) এবং খিদিরপুর গ্রামের আবদুস সালামের ছেলে মনসুর (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে  মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ, এস,আই,সফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ খিদিরপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের তিন রাস্তার মোড়ের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ১০টি  ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ