1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নদীর বাধ ভাঙনের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে দিঘীরপাড় গ্রামের মানুষ

Reporter Name
  • Update Time : Thursday, May 22, 2025,
  • 123 Time View

মো: মোজাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রতিবছর বর্ষা মৌসুম এলে আতঙ্ক যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায় দিঘীরপাড় গ্রামের মানুষের জীবনে। পাশ দিয়ে প্রবাহিত মহারশি নদী-এর তীরে অবস্থিত এই গ্রামের মানুষরা বাধ ভাঙনের আশঙ্কায় চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

গত কয়েক বছরের মতো এবারও নদীর পানি বেড়ে যাওয়ায় বাধে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের অভিযোগ, বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

গ্রামের কৃষক আবদুল ওহাব আলী বলেন, “আমরা গরীব মানুষ। ধান-চালের ওপরেই জীবন চলে। বাধ ভেঙে গেলে ঘরবাড়ি, ক্ষেত-খামার সব পানির নিচে চলে যাবে। এই ভয় নিয়েই ঘুমাতে যাই, এই ভয় নিয়েই ঘুম থেকে উঠি।”

নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। ঝিনাইগাতী উপজেলার একমাত্র ডিগ্রী মাদ্রাসার ভবন নদীর সাথে এবং একটি মাত্র প্রাইমারি স্কুল নদীর কাছে হওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ও টেকসই বাধ নির্মাণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান নেই। বর্ষার আগে জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ