1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, May 21, 2025,
  • 142 Time View

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপির ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. সোলায়মান বাবু (৭০) এবং তার ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী শাবনা বেগম (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী মোছা. ওয়াতন বেগম (৬৫)। তিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঘরের কাজ করছিলেন স্বামী-স্ত্রী ও পুত্রবধূ। ঘরের খুঁটি লাগানোর সময় অসাবধানতাবশত উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে তাদের গায়ের উপরে পড়ে যায়। মুহূর্তেই তারা তাতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান সোলায়মান বাবু ও তার পুত্রবধূ শাবনা বেগম। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী। স্থানীয়রা তাকে আহত অবস্থা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত যাওয়া দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ