1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

শেরপুরে মহারশি নদীর বাধে ফাটল ও ভাঙন- স্থানীয়দের উদ্বেগ

Reporter Name
  • Update Time : Wednesday, May 21, 2025,
  • 110 Time View

মোঃ শামছুল হক

ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বর্ষণ এবং শেরপুরে গত চার দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি বাড়ছে। মহারশি নদীতে পানি বৃদ্ধির ফলে ঝিনাইগাতী সদর ইউনিয়নের দীঘিরপাড় ফাজিল মাদরাসা এলাকায় মহারশি নদীর পাড়ে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে।

আজ সকালে পানি বৃদ্ধির কারণে নদীর পাড় ভেঙে যাওয়ার উপক্রম হলে প্রশাসনের পক্ষ থেকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। তবে জনবল সংকটের কারণে স্থানীয় বাসিন্দারাও বাঁধ রক্ষার কাজে অংশ নিচ্ছেন।

দীঘিরপাড় এলাকার বাসিন্দা এমদাদ মোল্লা বলেন, গত তিন বছর ধরে এই এলাকায় ভাঙনের মুখে পড়লেও প্রশাসনের তেমন নজরদারি নেই। যখন পানি আসে, তখন তারা কিছুটা কাজ করে। এই বাঁধ ভেঙে গেলে আশপাশের সব বাড়িঘর পানিতে তলিয়ে যাবে। দীঘিরপাড় ফাজিল মাদরাসা ঝুঁকিতে রয়েছে।

ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবক আতিক বলেন, আমরা প্রতি বছর এই বাঁধ সংস্কারের জন্য কাজ করি। যখনই পানি আসে, তখনই আমাদের এই বাঁধে মাটি ফেলে কাজ করতে হয়। এই বাঁধের স্থানীয় একটা সমাধান প্রয়োজন, নয়তো বাঁধের পাশে দীঘিরপাড় ফাজিল মাদরাসাটিও ভেসে যাবে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে। মহারশি নদীর দীঘিরপাড় ফাজিল মাদরাসা এলাকায় যে বাঁধটি রয়েছে, সেখানে কিছুটা ভাঙন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। যাতে করে বড় ধরনের কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা সব সময় তৎপর রয়েছি। সকালে আমি বাঁধটি পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ