1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

শেরপুরে আলোকিত বাংলাদেশ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, May 21, 2025,
  • 127 Time View

রিপোর্টঃ জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার দুপুর ২টায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট কার্যালয়ে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আলোকিত বাংলাদেশ পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি মোঃ ছামিউল আলমের আয়োজনে ও শেরপুর প্রেসক্লাব একাংশের সিনিয়র সহ-সভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি মোঃ আবুল হাশিম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এসএম শহীদুল ইসলাম।

এডভোকেট ও তরুণ সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যমুনা টিভি শেরপুর জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, প্রেসক্লাব সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাইমিনুল হুমায়ুন, নোমান, হারুন অর রশিদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেরপুর জেলার বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে পত্রিকাটি শেরপুর জেলার উন্নয়নের চিত্র এবং আগামী দিনে অগ্রসর পাঠকের কাছে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, শেরপুর সাব-রেজিস্ট্রি জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আনাছ হুজুর।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ