ঢাকার উত্তরার বিভিন্ন সেক্টরে ফ্ল্যাট বাড়িতে ব্যাঙের ছাতার মত খাপটি মেরে বসে আছে অবৈধ সিকিউরিটি-গার্ড
সাপ্লাইয়ের নামে প্রতারণা মূলক ব্যবসা।
রাজধানীর উত্তরায় বিভিন্ন সেক্টরে ফ্ল্যাট বাড়িতে ফ্লোর ভাড়া নিয়ে সিকিউরিটি গার্ড নিয়োগ ও এয়ারপোর্ট সহ বিভিন্ন সরকারি দপ্তরে ভালো চাকুরী পাইয়য়ে দেওয়ার কথা বলে, গ্রামগঞ্জ থেকে সরলমনা মানুষদেরকে এনে প্রতারণা ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আব্দুল্লাহপুরে অনেক ভুক্তভোগীকে মাঝে মাঝে দেখা যায় সর্বস্ব হারিয়ে চা দোকানে বসে কান্নাকাটি করতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি বলেন,”গ্রাম থেকে গরু ছাগল বিক্রি করে টাকা নিয়ে এসে ভালো চাকুরীর আশায় দিয়েছি, কিন্তু আমি জানতাম না তারা যে প্রতারক চক্র। এখন আমি কোথায় যাবো? কি করবো?মা-বাবার কাছে গিয়ে মুখ দেখাবো কি করে?” এবং কি কোনো সাংবাদিক মিডিয়াকর্মী ওই সমস্ত অবৈধ সিকিউরিটি সার্ভিস অফিসগুলোতে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশ করতে গেলে ওই অফিসে বসে থাকা কিছু লোক এসে বাগবিতণ্ড সহ মব সৃষ্টি করার চেষ্টা চালায়। শুধু তাই নয়, এলাকার দলীয় প্রভাব ও প্রশাসনের ভয় দেখিয়ে থাকে। নাম ঠিকানা সহ সমস্ত অবৈধ সিকিউরিটি সার্ভিস কোম্পানির আমলনামা,বিস্তারিত তুলে ধরবো খুব শীঘ্রই।