1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে হাবিবুর রহমান বাচ্চু।

পাবনা জেলা প্রতিনিধি : 
  • Update Time : Wednesday, July 8, 2026,
  • 85 Time View
পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখন থেকেই স্থানীয় জনগণ যোগ্য প্রার্থী যাচাই-বাছাই শুরু করেছেন । এখানে একাধিক প্রার্থী  থাকলেও  রাজনৈতিক দক্ষতা-যোগ্যতা ও মানবিকতার বিচারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখা’র সিনিঃ সহ-সভাপতি, হাবিবুর রহমান বাচ্চু কে অধিকাংশ জনগণ তাকে প্রার্থী হিসেবে ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন। কারণ  তিনি  অবহেলিত খেটে খাওয়া সাধারণ মানুষের বন্ধু। বিপদের বন্ধু হিসেবে তাকে এক নামে সবাই চেনে, এমনকি  রাত-বিরাতে তাকে ফোন দিলেই তিনি ছুটে চলে আসেন অসহায় মানুষের পাশে । ইউনিয়নে এমন কোনো মানুষ নেই যে বিপদ পড়ে তার কাছে গেলে সহযোগিতা পায় নি। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন, হাবিবুর রহমান, বাচ্চু।
নতুন ভারেঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জনগণের সাথে কথা বলে জানান যায় , তিনি বিগত ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত হওয়ার পরেও আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটের পরাজিত করে নির্বাচনে জয়ী হওয়ার সত্বেও তাকে সুকৌশলে তার বিজয় ছিনিয়ে নিয়েছি প্রতিপক্ষ। এমন কি তাকে নির্বাচনের দিন  সোনাপদ্মা ভোট কেদ্রে ঘরে আটক করে রাখা হয়েছিল। কেন্দ্রর ভিতর তাকে অস্ত্র ঠেকিয়ে শারীরিক নির্যাতন করা সহ মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরে স্থানীয় জনগণের সহায়তায় তিনি প্রানে বেঁচে ফেরেন সেখান থেকে। উত্তেজিত জনগণ ফলাফল প্রকাশ করতে বললে পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের সহযোগিতায় ভোটের বাক্স উপজেলায় নিয়ে আওয়ামী প্রার্থী কে বিজয়ী করেন তৎকালীন ক্ষমতাশীন আওয়ামী লীগ নেতারা। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরলে পরে এলাকায় সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয় । এলাকাবাসী আক্ষেপ করে বলেন, অতীতে হাবিবুর রহমান বাচ্চু কে বিপুল ভোটে বিজয়ী করেও চেয়ারম্যানের আসনে বসাতে  পারেনি আওয়ামী আমলে । তাই এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবে নতুন ভারেঙ্গা ইউনিয়নবাসী।
স্থানীয় এলাকাবাসীর অনেকেই নাম প্রকাশ না করার শর্তে দুঃখ প্রকাশ করে বলেন, দলের জন্য ত্যাগী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখা’র সিনিঃ সহ-সভাপতি, হাবিবুর রহমান বাচ্চু,  অনেক ভালো মানুষ, বিপদে আপদে তাকে ডাক দিলেই কাছে পাওয়া যায়। বিগত দিনের এলাকায় চিহ্নিত কিছু আওয়ামী মদদপুষ্ট সুবিধা ভোগী  হাইব্রিড কতিপয় বিএনপি নামধারী তার নামে অপপ্রচার চালাচ্ছে। কারণ এই সব ভুইফোড় সুবিধা ভোগী আওয়ামী সুবিধাবাদী বিএনপি তকমার নেতা চায় না তিনি চেয়ারম্যান হন। কারণ তিনি চেয়ারম্যান হলে অপকর্ম করতে পারবে না গ্রামের বিগত দিনে আওয়ামী থেকে সুবিধা ভোগী হাইব্রিড কতিপয় বিএনপি নেতারা । তিনি চেয়ারম্যান হলে এই অঞ্চলে এদের অপকর্ম বন্ধ হবে চিরোতরে। হাবিবুর রহমান বাচ্চু তো জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবে। স্থানীয় এলাকাবাসী আরও জানান যদিও আওয়ামী থেকে সুবিধাবাদী বিএনপি তকমার নেতাদের অপপ্রচারে কোনো কাজ হবে না, ইউনিয়ন  বাসী ত্যাগী এই নেতা হাবিবুর রহমান বাচ্চু কে বিপুল ভোটে বিজয়ী করবে। তিনি মাটি ও সাধারণ জনগণের মানুষ, নিরহংকারী ও পরোপকারী।
চেয়ারম্যান পদে বিএনপির  মনোনয়ন প্রত্যাশি  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পাবনা জেলা শাখা’র সিনিঃ সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চুর সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সুন্দর-সুশৃংখল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করতে চাই ইউনিয়ন বাসীদের নিয়ে ।  নতুন ভারেঙ্গা ইউনিয়নের  মাটিতেই আমার জন্ম, সেই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে পারাটাই আমার জীবনের স্বার্থকতা।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ