শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

তেরোখাদায় এমপি আজিজুল বারী হেলাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বিএনপি কৃষকবান্ধব,জনমুখী কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে

ফ.ম.আইয়ুব আলী: / ২৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থা শক্তিশালী হবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষক ও মৎস্যচাষীরা সরাসরি উপকৃত হবেন। খালগুলো পুনরুদ্ধার হলে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, কৃষিজমিতে পানির সুষম বণ্টন নিশ্চিত হবে এবং মাছ উৎপাদনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
তিনি  বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় গ্রামীণ অর্থনীতি, কৃষি ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছিলেন। তাঁর সেই উন্নয়ন দর্শন অনুসরণ করেই বিএনপি আজও কৃষকবান্ধব ও জনমুখী কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি গ্রামীণ জনপদের জীবন-জীবিকা রক্ষার একটি কার্যকর উদ্যোগ। তিনি বলেন, একসময় এ অঞ্চলের খালগুলো ছিল কৃষি ও মৎস্যসম্পদের প্রধান অবলম্বন। কিন্তু দীর্ঘদিন খালগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষকরা সেচ সংকটে পড়েছেন, জলাবদ্ধতায় ফসলের ক্ষতি হয়েছে এবং মৎস্য উৎপাদনও কমে গেছে। এখন খাল পুনরুদ্ধারের মাধ্যমে সেই পুরোনো প্রাণচাঞ্চল্য আবার ফিরে আসবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণাঞ্চলে পানি সংকট, জলাবদ্ধতা ও কৃষি ক্ষতির মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এসব সমস্যা মোকাবেলায় খাল খনন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। খাল পুনঃখননের ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হবে, কৃষকরা সময়মতো চাষাবাদ করতে পারবেন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে এবং প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক থাকবে।
পরিশেষে তিনি স্থানীয় জনগণকে খাল ও জলাশয় রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সবাইকে খাল দখল ও দূষণমুক্ত রাখতে এগিয়ে আসতে হবে।
গতকাল ১০মে  দিনব্যাপী তেরোখাদা উপজেলার ধুনদুশিয়া-কাটাশিয়া উপ-প্রকল্পের আওতায় ১৩ দশমিক ০৫ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (CDRSSWRMP) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খুলনার সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ধুনদুশিয়া-কাটাশিয়া উপ-প্রকল্পের আওতায় ১৩ দশমিক ০৫ কিলোমিটার খাল খননের প্রকল্প বাস্তবায়নের ফলে তেরোখাদা উপজেলার বিস্তীর্ণ এলাকার হাজার হাজার কৃষক সরাসরি সেচ সুবিধার আওতায় আসবেন। আগে যেখানে অনাবৃষ্টি বা পানি সংকটের কারণে অনেক কৃষক সময়মতো বোরো ও অন্যান্য ফসল আবাদ করতে পারতেন না, সেখানে এখন সহজেই জমিতে পানি পৌঁছানো সম্ভব হবে। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, ফসলের বহুমুখীকরণ সম্ভব হবে এবং কৃষকদের উৎপাদন খরচও কমে আসবে। পাশাপাশি খালের পানিকে কেন্দ্র করে মৎস্যচাষের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে, স্থানীয় যুবসমাজ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খাল পুনরুদ্ধারের মাধ্যমে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং জীববৈচিত্র্যও সংরক্ষিত হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দপ্তর এলজিইডি’র প্রকল্প পরিচালক ইনামুল কবীর এবং খুলনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আশরাফুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক, মৎস্যচাষী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *