শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
বরিশাল জেলার বাকেরগঞ্জ নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প শিক্ষা কার্যক্রমের সার্বিক অবস্থা সরজমিনে পরিদর্শন করেন,
পরিদর্শনে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি)তন্ময় হালদার
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান
অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল জানান, সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোরস্থান রোডে চলমান আরসিসি (RCC) ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নে নবনির্মিত ৬ মিটার বক্স কালভার্ট নির্মাণ কাজের অগ্রগতি ও মান যাচাই করেন।
পরিদর্শনকালে ইউএনও কাজের গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি নির্মাণকাজে যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন,একই দিনে ইউএনও চলমান দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।