শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক ও বন্ধুত্বপূর্ণ আয়োজন “হৃদয়ে বন্ধুমেলা”। “90 Mind To Mind” গ্রুপের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান (শাহীন)।
আগামী ১১ মে, ২০২৬ ইং তারিখে ঢাকার সিটি বাংলা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্ধু সদস্যরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক সূত্রে জানা যায়, বন্ধুদের মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, আড্ডা, সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ বিভিন্ন পর্ব।
প্রধান পৃষ্ঠপোষক মোঃ শাহিনুর রহমান (শাহীন) বলেন, “বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম বড় শক্তি। এমন সুন্দর একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে থাকতে চাই।”
অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যেই অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজক কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, “হৃদয়ে বন্ধুমেলা” সকলের জন্য স্মরণীয় একটি মিলনমেলায় পরিণত হবে।