1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

জুঁই মনির স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এলেন জেলা পরিষদ প্রশাসক এবি এম মামুনুর রশিদ পলাশ

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : Tuesday, May 5, 2026,
  • 76 Time View

জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে স্বপ্নপূরণের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে জুঁই মনি। ২০১২ সালে বাবাকে এবং ২০২১ সালে মাকে দুরারোগ্য ক্যান্সারে হারিয়েও থেমে থাকেনি তার পথচলা। অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং অটল ইচ্ছাশক্তির মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে সে।

আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় শেরপুর জেলা পরিষদের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব এবিএম মামুনুর রশিদ পলাশ।

এ সময় তিনি বলেন,
জুঁই মনি আমাদের শেরপুর তথা দেশের সম্পদ। তার সংগ্রাম, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তি সকল শিক্ষার্থীর জন্য অনুকরণীয়। আমি বিশ্বাস করি, সে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায় বলেন
জুঁই মনির স্বপ্নপূরণের পথে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা চাই, সে সাফল্যের শিখরে পৌঁছে শেরপুরসহ সারাদেশের নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠুক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুঁই মনির ভাই, রিপন মিয়া, যিনি জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুঁই মনির এই সংগ্রামী জীবনযাত্রা এবং অর্জন আমাদের সকলের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই পথচলা প্রমাণ করে—স্বপ্ন দেখার সাহস আর চেষ্টা থাকলে কোনো বাধাই শেষ কথা নয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ