1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গাজীপুরের টঙ্গীতে মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 49 Time View

গাজীপুরের টঙ্গীতে মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে টঙ্গীতে মাদক নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ৪৪ নং ওয়ার্ডের গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল গাজীপুরের শ্রীপুর থানার টেপির বাড়ি এলাকার মৃত নজরুল ইসলাম ও মালতি বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, গোপালপুর, মরকুন ও পাগাড় এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় রাতে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি এবং অজ্ঞাত আরও ১০-১২ জন তাকে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যান। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

তারা জানান, রাত সাড়ে ১১টার দিকে হামলাকারীরা তাকে সিএনজি করে বাসার সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন।অতিরিক্ত রক্তক্ষরণে পথেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মাকসুদ আলম বলেন , মরদেহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সিএনজি চালক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে।তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ