1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ প্রশাসক এবি এম মামুনুর রশীদ পলাশ

জহুরুল ইসলাম জপি শেরপুর প্রতিনিধি:
  • Update Time : Saturday, April 25, 2026,
  • 50 Time View
শেরপুর জেলার মেধাবী শিক্ষার্থী  তাসনিম তাপস্বী, দেশের স্বনামধন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ, শেরপুর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় জেলা পরিষদ, শেরপুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, তাপস্বীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
তাপস্বী শেরপুর সদর উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত এনজিও কর্মী মো. মোশরাফুল ইসলামের একমাত্র কন্যা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। করোনা মহামারির সময় তার পিতার চাকরি চলে গেলেও তিনি হাল ছাড়েননি। পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেও কঠোর পরিশ্রম ও দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেছেন।
অনুষ্ঠানে প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, তাপস্বীর মতো মেধাবী শিক্ষার্থীর পাশে থাকতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। শেরপুরের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য জেলা পরিষদ সবসময় সহযোগিতা করবে।
 তিনি আরো বলেন দ ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় বলেন, “আমরা আশা করি, তাপস্বী ভবিষ্যতে একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে এবং তার পরিবার ও জেলার সুনাম বৃদ্ধি করবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ