1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

শহরের তীব্র যানজট দুর্বল ট্রাফিক ব্যবস্থা

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : Wednesday, April 22, 2026,
  • 114 Time View

ঝিনাইদহ শহরের ব্যস্ত সড়কে প্রতিদিনই দীর্ঘ যানজট এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ইজিবাইক ও অটোরিকসার জন্য ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

পথচারিরা বলছেন, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে শহরে এই যানজট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে প্রতিদিনই দেখা যায় ইজি বাইক ও গাড়ির দীর্ঘ সারি। অল্প দূরত্ব পার হতে সময় লাগছে অনেক বেশি। এতে কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না, শিক্ষার্থীরাও পড়ছে বিপাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, শহরে দ্রুত হারে নতুন ভবন, মার্কেট ও বিভিন্ন স্থাপনা গড়ে উঠলেও সেই অনুপাতে সড়ক সম্প্রসারণ বা ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ।

সঞ্জীব পোদ্দার নামে এক জন বলেন, আমাদের ঝিনাইদহ শহরে আধুনিক ট্রাফিক ব্যবস্থা যত দ্রুত সম্ভব নেওয়া উচিত। আধুনিক ট্রাফিক ব্যবস্থা না হলে আমাদের ঝিনাইদহ শহরে এভাবেই যানজট থেকে যাবে। অপরিকল্পিত নগরায়ণের ফলে সড়কের পাশে গড়ে উঠছে দোকানপাট, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান। অনেক স্থানে ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীরাও বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, যা যানজট আরও বাড়িয়ে দিচ্ছে।

 

পথচারি মো. সাবিব হোসেন বলেন, শহরে ইজিবাইকের জন্য চলাচল করা কষ্ট হয়ে উঠেছে। তারা শহরের রাস্তার উপর গাড়ি নিয়ে দাড়িয়ে থাকে। যখন তখন ব্রেক করে ফলে দুরর্ঘটনা ঘটে। তিনি বলেন ট্রাফিক পুলিশ এ গুলা দিকে নজর দেন না। তারা শুধু শহরে মটরসাইকেল ধরা নিয়ে ব্যস্ত থাকেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ