1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

অসংক্রামক রোগ প্রতিরোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুরের সচেতনতামূলক চিকিৎসা ক্যাম্প:

আবু নাসের সিদ্দিক তুহিন
  • Update Time : Monday, April 20, 2026,
  • 60 Time View

রংপুরে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল (আইজিএস) প্রাঙ্গণে আয়োজিত এই উদ্যোগের মূল উদ্যোক্তা ছিল হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর। পুরো আয়োজনটি ছিল সুসংগঠিত ও সেবামুখী, যার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস লক্ষ করা যায়।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ২০৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৪০ জনের কোনো জটিল রোগ শনাক্ত না হলেও ৩৬ জন উচ্চ রক্তচাপ (HTN), ১৭ জন ডায়াবেটিস (DM) এবং ১২ জন উভয় সমস্যায় আক্রান্ত বলে নির্ণীত হন। সেবা গ্রহণকারীদের মধ্যে নারীর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য—১৪৭ জন নারী এবং ৫৮ জন পুরুষ এই ক্যাম্পে চিকিৎসা নেন।

পেশাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গৃহিণীরাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ (১৫৬ জন)। এছাড়া ১৮ জন ব্যবসায়ী, ১৯ জন চাকরিজীবী, ৭ জন অবসরপ্রাপ্ত ব্যক্তি, ৩ জন কৃষক এবং ২ জন চালক সেবা গ্রহণ করেন। বয়সভিত্তিক পরিসংখ্যানে ৩০-৩৯ বছর বয়সী অংশগ্রহণকারী সবচেয়ে বেশি (৮২ জন)। এছাড়া ২০-২৯ বছর বয়সী ৪৬ জন, ৪০-৪৯ বছর বয়সী ৩৬ জন, ৫০-৫৯ বছর বয়সী ১৬ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২৫ জন এই স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের অধ্যক্ষ জনাব ইয়াসিন নূর হোসেন । পাশাপাশি উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থেকে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন। ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন এবং জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিন , শরিফুল ইসলামসহ অন্যান্য বক্তারা। তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। চিকিৎসক, নার্স সহ মোট ৩২ জন সেবা প্রদান কার্যক্রমে অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সুস্থ সমাজ গঠনে তাদের এই প্রচেষ্টা আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ