1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

বামনায় প্রান্তিক কৃষকেদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
  • Update Time : Monday, April 13, 2026,
  • 89 Time View
বরগুনার বামনায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১০ বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চীফ হুইপের প্রতিনিধি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান এবং বামনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক, সালাউদ্দিন হাওলাদারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার কৃষকের প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বোরো পরবর্তী সময়ে কোনো জমি যেন অনাবাদী না থাকে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, সেজন্য সরকার এই ব্যাপক ভর্তুকি দিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে একই জমিতে তিন ফসল চাষ নিশ্চিত করে জাতীয় খাদ্য নিরাপত্তা শক্তিশালী করাই মূল লক্ষ্য। কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ শেষে সঠিক নিয়মে চাষাবাদের পরামর্শও প্রদান করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ