1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

তুরাগে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপি নেতা চান মিয়া বেপারী

নার্গিস আক্তার স্মৃতি :
  • Update Time : Saturday, April 11, 2026,
  • 67 Time View

রাজধানীর তুরাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী। শনিবার দুপুরে ৫৩ নম্বর ওয়ার্ডের বামনাটেক এলাকার আবুল মাদবরের বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারসহ আশপাশের প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন তিনি। ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় চান মিয়া বেপারী আগুনে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন । স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় বামনাটেক এলাকার আবুল মাদবরের বস্তিতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৪০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারই নিম্নআয়ের হওয়ায় তারা সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের সংকট প্রকট আকার ধারণ করেছে। এ সময় সাক্ষাৎকারে হাজী চান মিয়া বেপারী বলেন, “হঠাৎ আগুনে যাদের সবকিছু পুড়ে গেছে, তাদের এই দুর্দশা সত্যিই হৃদয়বিদারক। আজ সামান্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো এবং যেকোনো দুর্যোগে সহায়তা অব্যাহত রাখবো। তিনি আরও বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থাকে। আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। যাদের ঘরবাড়ি নির্মাণে সমস্যা রয়েছে, তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই—এই অগ্নিদগ্ধ পরিবারগুলোর পাশে দাঁড়ান। আজ প্রাথমিকভাবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে, সামনে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্থানীয়দের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত চান মিয়া বেপারী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বলে জানা গেছে। ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা ৫৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম, আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার, রানাভোলা ইউনিট-বিএনপি’র সভাপতি ইমন হোসেন ও সদস্য আমজাদ হোসেনসহ বিএনপি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ