
নীলফামারীর জলঢাকায় একটি ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নে হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে মরদেহটি পাওয়া যায়।
নিহত মমিনুর বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে যায়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।