1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ, ৪ জন গ্রেফতার ।

মোঃ সোহেল রানা ঃ
  • Update Time : Saturday, March 28, 2026,
  • 84 Time View

মোঃ সোহেল রানাঃ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৪ জন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযান পরিচালনা করেন। শনিবার রাত ৪টা ১০ মিনিটের দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে ডাকাত চক্রের এই সদস্যদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— বগুড়া জেলার দুঁপচাচিয়া থানার ইলিয়াম তালুকদার ওরফে বাপ্পি (৩৫), সাভারের আমিনবাজার এলাকার মোঃ রাজু (৩৭), শেরপুর জেলার নকলা থানার মোঃ নুরনবী (২৪) এবং সাভারের বরদেশী এলাকার আব্দুল্লাহ (২১)।

​অভিযানকালে আসামিদের হেফাজত থেকে দু’টি ধারালো চাপাতি, একটি তলোয়ার, দু’টি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন, একটি গ্রাইন্ডিং মেশিনসহ তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের মধ্যে ১ নং আসামি ইলিয়াম তালুকদার বাপ্পির বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদকসহ মোট ৬টি মামলা রয়েছে।

​সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারায় মামলা (মামলা নং-৭৩) দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ