
হবিগঞ্জ প্রতিনিধি : মোঃ আল আমিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ নং পইল ইউনিয়নবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স প্রবাসী সাবেক ছাত্রনেতা এবং ৪ নং পইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সুদূর ফ্রান্সে প্রবাস জীবন কাটালেও তাঁর হৃদয়ের স্পন্দন সবসময় নিজের জন্মভূমি ও প্রিয় ৪ নং পইল ইউনিয়নকে ঘিরে। দূরত্ব তাঁকে এলাকার মানুষের কাছ থেকে আলাদা করতে পারেনি। বরং মানুষের ভালোবাসা ও এলাকার জন্য কাজ করার আকাঙ্ক্ষা তাঁকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি শ্রদ্ধা জানান।
শেখ সোহেল রানা বলেন, ৪ নং পইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর পাশে থেকে মানুষের সেবা করতে চান। তিনি বিশ্বাস করেন, পদ নয়—মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় অর্জন। প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজকেই তিনি অগ্রাধিকার দিতে চান।
তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব পইল ইউনিয়ন গড়ে তুলতে চান।
এ সময় তিনি বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার, এলাকার উন্নয়ন ও সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পইল ইউনিয়নবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানান শেখ সোহেল রানা।