1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

মীর মাসুুদ করিম জেলা প্রতিনিধি, গাজীপুরের
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 19 Time View

টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

৩১ আগস্ট ২০২৬,

মীর মাসুুদ করিম জেলা প্রতিনিধি, গাজীপুরের টঙ্গী থেকে ঃ
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়ে তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পে-লোডার, এক্সকাভেটর ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিপুলসংখ্যক সদস্যও মোতায়েন ছিল।

স্থানীয় সূত্র জানায়, হাজী মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক অভিযান সত্ত্বেও সেখানে মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

রাজউকের উপপরিচালক মো. লিটন সরকার বলেন, ‘রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা প্লটটি বুঝে নিয়েছি। দখলমুক্ত জমিতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে, সে জন্য কড়া নজরদারি রাখা হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীতে ১৯টি মাদকপ্রবণ বস্তি রয়েছে।

এর মধ্যে হাজী মাজার বস্তি সবচেয়ে বড়। পুলিশের তথ্যমতে, সেখানে তিন শতাধিক ভাসমান পরিবার বসবাস করে। এর মধ্যে শতাধিক পরিবার মাদক কারবারের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। মাদক কারবারের জন্য ব্যবহৃত কয়েকটি সুড়ঙ্গও সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ অবস্থায় বস্তিটি উচ্ছেদে উদ্যোগ নেয় জিএমপি।

সোমবার ভোররাত থেকে তিন শতাধিক পুলিশ সদস্য বস্তিটি ঘিরে রাখেন। পরে সকাল থেকে মাইকিং করে বাসিন্দাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বেলা ১১টার দিকে মালামাল সরানোর পর উচ্ছেদ অভিযান শুরু হয়।
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ/ ম.করিম

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ