1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

 আশিকুর রহমান , স্টাফ রিপোর্টার
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 5 Time View

স্টাফ রিপোর্টার

 আশিকুর রহমান

​সংসদ সদস্য নির্বাচিত না হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। তার উদ্যোগে খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় খুলনা মহানগর সহ জেলার ৯ টি উপজেলার মোট ২১৮টি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় ধাপে ৩ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
​এর মধ্যে পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের অবকাঠামো উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দের খবর সংশ্লিষ্টদের মধ্যে ছড়িয়ে পড়ার পর মসজিদ কমিটি, স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলায় অবকাঠামো উন্নয়নে বরাদ্দ প্রদান করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
​জেলা পরিষদ সূত্রে জানা গেছে, খুলনা মহানগর সহ জেলার বিভিন্ন উপজেলার মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে দ্বিতীয় ধাপে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রয়োজন এমন প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
​উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এস এম মনিরুল হাসান বাপ্পী। নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও নির্বাচনী প্রচারণাকালে তিনি এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
​নির্বাচনকালীন সময়ে তিনি বলেছিলেন, আমি কখনো এই এলাকার মানুষকে ছেড়ে যাব না। সংসদ সদস্য নির্বাচিত না হলেও জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন বলে স্থানীয়রা মনে করছেন।
​এদিকে পাইকগাছা পৌরসভার বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ পাওয়ায় মসজিদ কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়েছেন। মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, প্রধান উপদেষ্টা বিশিষ্ট পোনা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালী, উপদেষ্টা মোঃ নুরু গাজী ও হোসাইন সরদার, সহ-সভাপতি মো. সোলাইমান ফকির, মো. নুরুজ্জামান সরদার ও মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদ আলী সরদার, ক্যাশিয়ার মাওলানা আব্দুল মালেকসহ কমিটির সদস্যরা কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন এসএম মনিরুল হাসান বাপ্পী’র প্রতি।
​মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন, মসজিদের অবকাঠামো উন্নয়নে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরাদ্দ দেওয়ায় আমরা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞ।
​স্থানীয়দের প্রত্যাশা, জেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের বরাদ্দ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ