শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
মোঃ বিল্লাল হোসেন শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুর জেলার শিবচরে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল (বিএনপিসহ) এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এ সময় সকল সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা স্ব-স্ব ব্যানারে র্যালি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বিজয় মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় শিবচর উপজেলার ঐতিহাসিক হাতিরবাগান মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও গার্লস গাইড সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়