1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

টঙ্গীতে গ্লোবাল কিডস স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার :
  • Update Time : Monday, March 16, 2026,
  • 81 Time View
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও খাবার বিতরণ করেছে গ্লোবাল কিডস স্কুল।
অসহায় ও পথশিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত এই স্কুলের উদ্যোগে  শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১৫ মার্চ) দুপুরে টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তীর সামনে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে পরিচালিত গ্লোবাল কিডস স্কুল প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্লোবাল কিডস স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং পরিচালক মুহাম্মদ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ও সমাজসেবক রাশেদুল ইসলাম খান রাসেল, সিনিয়র সাংবাদিক সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মনসুর আহমেদ এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার টঙ্গী প্রতিনিধি মো. আরিফ চৌধুরী। এছাড়াও স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি। সীমিত সামর্থ্যের মধ্যেও গ্লোবাল কিডস স্কুল যেভাবে পথশিশুদের জন্য শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং গ্লোবাল কিডস স্কুলের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং বিকালে প্রতিটি শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ