সাভারের আশুলিয়া জামগড়ায় সরলা ক্লাবের উদ্যোগে ১২০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায়
সামাজিক সংগঠন সরলা ক্লাবের উদ্যোগে প্রায় ১২০০ মানুষের মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তাই প্রতি বছরই তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। এবারের কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হয়েছেন।
অনুষ্ঠানে সরলা ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন এবং সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের মাঝে সামগ্রী বিতরণ করেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন