1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

তানোরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সানাউল্লাহ স্বপন স্টাফ রিপোর্টার
  • Update Time : Sunday, March 15, 2026,
  • 66 Time View

রাজশাহীর তানোরে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই চিনি আর পোলার চাল বিতরণ করা হয়। আজ ১৪ মার্চ ও ২৪ রমজান পড়ন্ত বিকেলে তানোর সদরে অবস্থিত আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির নেতা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ ছাত্রদল তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি ও তানোর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী এম এ মালেক মন্ডল।মূলত এম এ মালেক মন্ডলের সার্বিক সহযোগীতায় দেড় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে সেমাই, চিনি ও পোলার চাল বিতরণ শেষে মোরগ পোলাও দিয়ে ইফতার অনুষ্ঠিত হয়। এতে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহসভাপতি সাদিকুল ইসলাম দোয়া ও মোনাজাত করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোহিদুর রহমান রেজা মাস্টার, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, জেনারেল সদস্য লুৎফর রহমান, জেলা কৃষকদলের যুগ্ন সম্পাদক আব্দুর রশিদ ছাড়াও অর্ধশতাধিক স্থানীয় সাংবাদিকবৃন্দ।তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে সাধারণ সম্পাদক আমেনা খাতুন ও সাংবাদিক এম রায়হান আলীর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সংস্থার অন্যতম সদস্য সেলিম রেজা সহ অন্যরা। এসময় মেজর শরিফ উদ্দিন নিজে দেড় শতাধিক প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুল দেন। এমন উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রতিবন্ধী পরিবাররা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ