1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রিপন বেপারী

রবিউল আলম রাজু :
  • Update Time : Sunday, March 15, 2026,
  • 149 Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডের ফায়দাবাদ মধ্যপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪/৩/২৬ ইং তারিখ শনিবার, গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রিপন বেপারী। 🤝
অনুষ্ঠানে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। স্থানীয়দের মাঝে এ আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং তারা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তার হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম,৪৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আল- আমিন সরকার, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ মনছুর আহমেদ মাসুম, দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল বাশার বাদশা, দক্ষিণখান থানা ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাইফ, মনিরুজ্জামান রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
উপহার বিতরণ শেষে মোঃ রিপন বেপারী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ