1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

অসহায়দের কর্মসংস্থানে মানবিক উদ্যোগ: লৌহজংয়ে ২০ জনকে অটোরিকশা দিল বাংলাদেশ শান্তি সংঘ

শেখ মোঃ লিখন ,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : Saturday, March 14, 2026,
  • 553 Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে অসচ্ছল ও অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ জনের মাঝে অটোরিকশা বিতরণ করেছে বাংলাদেশ শান্তি সংঘ। শুক্রবার সকালে বৌলতলী ইউনিয়নের আলহাজ্ব মোঃ ইয়াছিন শেখের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব অটোরিকশা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিদরিদ্র ২০ জন ব্যক্তির হাতে একটি করে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।

সদরঘাট বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব মোঃ করিম শেখের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য মো. সুমন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অটোরিকশা বিতরণ করেন বাংলাদেশ শান্তি সংঘের সভাপতি আলহাজ্ব মো. ইয়াসিন শেখ। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আওলাদ হোসেন, মো. শাহীন শেখ, ইমন মৃধা, বৌলতলী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ফয়সাল তালুকদার, বাংলাদেশ শান্তি সংঘের ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ মো. ইস্রাফিল শেখ, ছাত্র শান্তি সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মো. রাফি।

বাংলাদেশ শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম রাকিব বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষদের স্বাবলম্বী করে তুলতে বাংলাদেশ শান্তি সংঘ দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই অটোরিকশা বিতরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অটোরিকশা পেয়ে উপকারভোগীরা নিজেরা উপার্জন করে পরিবারকে সহায়তা করতে পারবেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, এলাকাবাসী ও বাংলাদেশ শান্তি সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অটোরিকশা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ শান্তি সংঘের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তার মাধ্যমে তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ