1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্য মূল্যের পণ্য বিতরণ

অলিদুর রহমান অলি:
  • Update Time : Wednesday, March 4, 2026,
  • 58 Time View

টিসিবির উদ্যোগে গাজীপুর মহানগরীর ৫৩নং ওয়ার্ডে স্মার্ট কার্ডের মাধ্যমে দু’দিনব্যাপী ন্যায্য মূল্যের পণ্য বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। স্বচ্ছতা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও সন্তোষের আবহ সৃষ্টি হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মাদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৩নং ওয়ার্ডের সচিব হাসিবুর রহমান পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যুবদল নেতা মোহাম্মাদ আলী বলেন, নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে টিসিবির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনকল্যাণে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
স্মার্ট কার্ডভিত্তিক এই বিতরণ ব্যবস্থায় অনিয়ম ও ভোগান্তি কমে এসেছে বলে উপকারভোগীরা মত প্রকাশ করেন। সামগ্রিকভাবে কর্মসূচিটি ৫৩নং ওয়ার্ডে ইতিবাচক সাড়া ফেলেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ