1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিকল্প কর্মসংস্থান তৈরি লক্ষে নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে

এ বি এম মামুন, শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : Monday, March 2, 2026,
  • 70 Time View

দেশীয় প্রজাতির মাছ, শামুক, জাটকা ও মা ইলিশ আহরণ নিষিদ্ধের সময়ে জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ভেদরগঞ্জ উপজেলায় নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।রোববার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য।উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরের ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত হতদরিদ্র ও নিবন্ধিত জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই প্রথম পর্যায়ে ৬০টি বাছুর প্রদান করা হয়েছে। এ উপজেলায় বর্তমানে ১৫ হাজার ৮১৮ জন নিবন্ধিত জেলে রয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াংক বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাহমিনা আক্তার, নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেদের আয় বন্ধ হয়ে যায়। এ ধরনের উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদে টেকসই জীবিকা গড়ে তুলতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ