২৩ ই ফেব্রুয়ারি সোমবার দুপুরে বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন-এর কবর জিয়ারত করলেন মানিকগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
এ সময় উপস্থিত ছিলেন খোন্দকার পরিবারের বড় ছেলে ডা.খোন্দকার আকবর হোসেন বাবলু ও ছোট ছেলে খোন্দকার আকতার হামিদ পবন সহ মানিকগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।