1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

শরীয়তপুরে গণতন্ত্রের অগ্রগণ্য নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এ বি এম মামুন, শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : Monday, February 16, 2026,
  • 86 Time View

শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের সদর উপজেলার ডোমসারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শরীয়তপুর–১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের বিজয়ের জন্য দলের নেতাকর্মী ও এলাকাবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডোমসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, আব্দুল মান্নান সরদার। তিনি বলেন,
খালেদা জিয়া দেশের গণতন্ত্রের অগ্রগণ্য নেত্রী ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর আদর্শ ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ইজাজুল হক মামুন খান। তিনি বলেন খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবক হারিয়েছে। পাশাপাশি শরীয়তপুর–১ আসনে সাঈদ আহমেদ আসলামের বিজয় প্রমাণ করে জনগণ এখনও জাতীয়তাবাদী শক্তির প্রতি আস্থা রাখে।সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সরদার নাজমুল হুদা। তিনি বলেন, আমরা প্রিয় নেত্রী খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পাশাপাশি জনগণের ভোটে নির্বাচিত সাঈদ আহমেদ আসলামের সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করাও আমাদের দোয়ার অংশ।আলোচনা সভার পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সাফল্যতা কামনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ